PLID-এর ব্যথা কমিয়ে স্বাভাবিক চলাফেরায় ফিরতে শুরু করুন

PLID, কোমর ব্যথা, পায়ে ব্যথা, ঝিনঝিনি বা নড়াচড়ায় সমস্যার জন্য প্রয়োজন অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক PLID physiotherapy treatment ও rehabilitation program প্রদান করা হয়। আপনার শারীরিক অবস্থা মূল্যায়ন করে ব্যথা নিয়ন্ত্রণ, mobility, strength এবং দৈনন্দিন কার্যক্ষমতা উন্নত করার জন্য উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হয়।

১০০০+

রিকোবারি পেসেন্ট

plid hero image

PLID কী?

PLID বা Prolapsed Lumbar Intervertebral Disc হলো কোমরের মেরুদণ্ডের একটি intervertebral disc-এর সমস্যা, যেখানে ডিস্কের বাইরের অংশ দুর্বল বা ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরের অংশ বাইরে দিকে বেরিয়ে বা ফুলে যেতে পারে। এর ফলে কাছাকাছি nerve-এর ওপর চাপ বা irritation তৈরি হলে কোমর ব্যথা, নিতম্ব বা পায়ে ছড়িয়ে পড়া ব্যথা, ঝিনঝিনি, অবশভাব কিংবা কিছু ক্ষেত্রে দুর্বলতা দেখা দিতে পারে।

সহজভাবে বললে, আমাদের মেরুদণ্ডের প্রতিটি vertebra-এর মাঝখানে থাকা disc শরীরের চাপ ও নড়াচড়ার ধাক্কা শোষণে সাহায্য করে। কোনো কারণে এই disc-এ সমস্যা হলে সেটি nerve-কে প্রভাবিত করতে পারে এবং বিভিন্ন ধরনের lower back pain ও leg symptoms তৈরি হতে পারে।

PLID-এর সাধারণ উপসর্গ

কোমর ব্যথা

কোমরের নিচের অংশে ব্যথা, অস্বস্তি বা চাপ অনুভূত হওয়া।

পায়ে ব্যথা

কোমর বা নিতম্ব থেকে পায়ের দিকে ব্যথা ছড়িয়ে যেতে পারে।

ঝিনঝিনি ও অবশভাব

নার্ভে চাপ বা জ্বালাপোড়ার কারণে পায়ে ঝিনঝিনি বা অবশভাব হতে পারে।

চলাফেরায় সমস্যা

হাঁটা, বসা, দাঁড়ানো বা শরীরের অবস্থান পরিবর্তনে অস্বস্তি হতে পারে।

পেশির দুর্বলতা

কিছু ক্ষেত্রে নার্ভের সমস্যার সঙ্গে পেশিতে দুর্বলতা দেখা দিতে পারে।

কোমর শক্ত হয়ে যাওয়া

কোমরের স্বাভাবিক movement সীমিত হয়ে যেতে পারে।

plid

আমাদের PLID এর ফিজিওথেরাপি সেবা

PLID-এর কারণে কোমর ব্যথা, পায়ে ব্যথা, ঝিনঝিনি, অসাড়তা বা চলাফেরায় সমস্যা হতে পারে। সঠিক যত্ন ও নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে এসব সমস্যা নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক চলাফেরায় ফিরতে সাহায্য করা সম্ভব।

আমরা আপনার সমস্যা ও শারীরিক অবস্থা বুঝে প্রয়োজন অনুযায়ী ফিজিওথেরাপি, ব্যায়াম এবং দৈনন্দিন চলাফেরার সঠিক নিয়ম সম্পর্কে পরামর্শ দিয়ে থাকি। আমাদের লক্ষ্য হলো ব্যথা কমাতে সাহায্য করা, কোমরের নড়াচড়া সহজ করা, শরীরের শক্তি বাড়ানো এবং আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ করে তোলা।

আপনার সমস্যা বুঝে, আপনার প্রয়োজন অনুযায়ী—সঠিক যত্নের মাধ্যমে আমরা আপনার সুস্থতার পথে পাশে আছি

আমাদের চিকিৎসা নিয়ে রোগীদের মতামত।

আমাদের PLID চিকিৎসার ধাপ

আগে আপনার কথা শুনি

আপনার ব্যথা ও সমস্যার কথা মন দিয়ে শুনি।

প্রয়োজনীয় পরীক্ষা করি

কোমর, পায়ের শক্তি ও নড়াচড়া ভালোভাবে পরীক্ষা করি।

আপনার জন্য চিকিৎসা পরিকল্পনা করি

আপনার সমস্যার ধরন অনুযায়ী আলাদা চিকিৎসা ও ব্যায়ামের পরিকল্পনা করি।

যত্ন নিয়ে চিকিৎসা দিই

ব্যথা কমাতে এবং নড়াচড়া সহজ করতে প্রয়োজনীয় ফিজিওথেরাপি ও ব্যায়াম দিই।

সুস্থতার পথে পাশে থাকি

আপনার উন্নতি নিয়মিত দেখি এবং স্বাভাবিক জীবনে ফিরতে ধাপে ধাপে সাহায্য করি।

১৪+ বছরের অভিজ্ঞতা

দীর্ঘ ১৪ বছরের অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন ধরনের কোমর ব্যথা ও PLID-এর সমস্যায় রোগীদের যত্ন দিয়ে আসছি।

প্রতিটি রোগীর জন্য আলাদা পরিকল্পনা

সবার সমস্যা এক নয়। তাই আপনার শারীরিক অবস্থা বুঝে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও ব্যায়ামের পরিকল্পনা করা হয়।

আধুনিক ফিজিওথেরাপি মেশিন

চিকিৎসার প্রয়োজন অনুযায়ী আধুনিক ফিজিওথেরাপি মেশিন ও উন্নত চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়।

অভিজ্ঞ থেরাপিস্টের যত্ন

চিকিৎসার প্রতিটি ধাপে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট আপনার সমস্যা ও অগ্রগতি গুরুত্ব দিয়ে দেখেন।

রোগীর আরাম ও নিরাপত্তাকে গুরুত্ব

আপনার স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ধাপে ধাপে চিকিৎসা দেওয়া হয়।

কেন আমাদের কাছ থেকে PLID-এর চিকিৎসা নেবেন?

PLID-এর চিকিৎসায় শুধু মেশিন ব্যবহার করাই নয়—রোগীর সমস্যা বুঝে সঠিক চিকিৎসা ও যত্ন দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

plid recovery

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

PLID হলে কি অপারেশন করতে হয়?

না, সব PLID রোগীর অপারেশন প্রয়োজন হয় না। অনেক ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ, ফিজিওথেরাপি ও ব্যায়ামের মাধ্যমে উপসর্গ নিয়ন্ত্রণ করা যায়।

অনেক মানুষের উপসর্গ সময়ের সঙ্গে এবং সঠিক চিকিৎসা ও যত্নে অনেকটাই কমে যায়। তবে ফলাফল ব্যক্তিভেদে আলাদা হতে পারে।

অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপি ব্যথা নিয়ন্ত্রণ, নড়াচড়া উন্নত করা এবং দৈনন্দিন কাজ সহজ করতে সাহায্য করতে পারে। চিকিৎসা রোগীর অবস্থার ওপর নির্ভর করে।

সবার জন্য একই ব্যায়াম ভালো নয়। আপনার ব্যথা, নড়াচড়া ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে উপযুক্ত ব্যায়াম নির্বাচন করা উচিত।

নিজে থেকে জোরে মালিশ করা ঠিক নয়। আপনার সমস্যার ধরন বুঝে কোন ধরনের চিকিৎসা উপযুক্ত, তা একজন বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেওয়া ভালো।

সবসময় নয়। আপনার অবস্থার ওপর নির্ভর করে উপযুক্তভাবে চলাফেরা করা অনেক সময় উপকারী হতে পারে। তবে কোন কাজ করা নিরাপদ, তা ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী করা উচিত।

MRI রিপোর্ট থাকলে সঙ্গে নিয়ে আসা ভালো। তবে শুধু MRI রিপোর্ট নয়, আপনার ব্যথা ও শারীরিক পরীক্ষার ফলও চিকিৎসা পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ।

অ্যাপয়েন্টমেন্টের জন্য ফরমটি ফিলাপ করুন

    আমাদের - গুগল ম্যাপ লোকেশন