arafat-hossain (pt)

আরাফাত হোসেন (PT)

BPT (GB) | সিনিয়র ফিজিওথেরাপিস্ট প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন ব্যথা ব্যবস্থাপনা ও বিশেষজ্ঞ BPA Reg No: 1616 ভিশন ফিজিওথেরাপি সেন্টার, ঢাকা

আরাফাত হোসেন (PT) ঢাকার ভিশন ফিজিওথেরাপি সেন্টারের একজন সিনিয়র ফিজিওথেরাপিস্ট ফিজিওথেরাপিস্ট। গত ৭ বছরেরও বেশি সময় ধরে তিনি স্ট্রোক-পরবর্তী পুনর্বাসন (Stroke Rehab) ও প্যারালাইসিসের চিকিৎসা ও স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করে আসছেন। বিশেষ করে স্ট্রোক-পরবর্তী পুনর্বাসন (Stroke Rehab), প্যারালাইসিস এবং দীর্ঘস্থায়ী ব্যথা ব্যবস্থাপনায় তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।

স্ট্রোকের পর হাত-পায়ের অবশ ভাব বা পক্ষাঘাতগ্রস্ততা কাটিয়ে রোগীদের চলাফেরা ও দৈনন্দিন কাজে স্বাবলম্বী করে তুলতে তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেন। এই ৭ বছরে অনেক রোগীকে  স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করেছেন

৭+

বছরের অভিজ্ঞতা

৬০০+

সুস্থ রোগী

১০০+

গুগল রিভিউ

পেশাগত অভিজ্ঞতা

স্ট্রোক রিহ্যাব, প্যারালাইসিস ও ব্যথা ব্যবস্থাপনা

স্ট্রোক-পরবর্তী পুনর্বাসন, প্যারালাইসিস এবং কোমর বা হাঁটুর দীর্ঘস্থায়ী ব্যথা কমাতে রোগীর প্রয়োজন অনুযায়ী সুনির্দিষ্ট ফিজিওথেরাপি সেবা দেন।

ফিজিওথেরাপির অভিজ্ঞতা

স্ট্রোক ও প্যারালাইসিস পুনর্বাসন

স্ট্রোকের পর হাত-পায়ের দুর্বলতা বা পক্ষাঘাতে শারীরিক সক্ষমতা বাড়াতে পুনর্বাসন সেবা।

যোগ্যতা

BPT (GB), সিনিয়র ফিজিওথেরাপিস্ট

BPA নিবন্ধিত ফিজিওথেরাপিস্ট, রেজিস্ট্রেশন নম্বর: ১৬১৬।

কর্মস্থল

ভিশন ফিজিওথেরাপি সেন্টার, ঢাকা

আধুনিক ইলেকট্রোথেরাপি ও অ্যাডভান্সড এক্সারসাইজ ল্যাব সমৃদ্ধ

আরাফাত হোসেন (PT) সম্পর্কে

আরাফাত হোসেন (PT)  প্যারালাইসিস এবং স্ট্রোক-পরবর্তী পুনর্বাসন ,ব্যথা ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন। তিনি BPT (GB) ডিগ্রিধারী একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট। তাঁর BPA রেজিস্ট্রেশন নম্বর ১৬১৬।

স্ট্রোকের পর হাত-পায়ের দুর্বলতা বা পক্ষাঘাতের কারণে যাঁরা চলাফেরা ও দৈনন্দিন কাজে অসুবিধায় পড়েন, তাঁদের পুনর্বাসন তাঁর কাজের গুরুত্বপূর্ণ অংশ। আবার চলাফেরা করা, নিজের কাজ নিজে করা এবং পরিবারের ওপর নির্ভরতা কমিয়ে আনতে তিনি রোগীদের সহায়তা করেন। তাঁর লক্ষ্য রোগীর শারীরিক সক্ষমতা বাড়ানো এবং যতটা সম্ভব স্বনির্ভরভাবে দৈনন্দিন জীবনে ফিরতে সাহায্য করা।

পাশাপাশি তিনি ব্যথার কারণে চলাফেরা ও স্বাভাবিক কাজকর্মে সীমাবদ্ধতা থাকা রোগীদের ফিজিওথেরাপি সেবা দেন। ব্যথা কমানোর পাশাপাশি শারীরিক সক্ষমতা ধরে রাখা এবং দৈনন্দিন কাজ আরও স্বচ্ছন্দে করতে সহায়তা করাও তাঁর কাজের অংশ।

পুনর্বাসনের পথে রোগীর জন্য ছোট ছোট অগ্রগতিও গুরুত্বপূর্ণ। নিজের হাতে কোনো কাজ করতে পারা কিংবা চলাফেরায় আগের চেয়ে কম সাহায্য লাগা—এমন সক্ষমতা ফিরে পাওয়ার মাধ্যমে রোগীকে আরও স্বাধীন ও আত্মবিশ্বাসী জীবনযাপনে সহায়তা করাই তাঁর কাজের মূল উদ্দেশ্য।

আরাফাত হোসেন (PT) সম্পর্কে রোগীদের অভিজ্ঞতা ও মতামত

arafat-hossain (pt)

ব্যথা নিয়ে আর অপেক্ষা নয়, আজই পরামর্শ নিন

ব্যথা সহ্য করতে করতে অনেকেই ভুলে যান যে সমাধানের পথ আছে। কোমর, ঘাড়, কাঁধ বা হাঁটুর ব্যথা, স্লিপ ডিস্ক কিংবা স্ট্রোকের পরের দুর্বলতা, সঠিক সময়ে সঠিক ফিজিওথেরাপি শুরু করলে অনেক ক্ষেত্রেই স্বস্তি পাওয়া যায়।

নিজের বা প্রিয়জনের জন্য ঢাকার ভিশন ফিজিওথেরাপি সেন্টারে সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডা. ফারজানা হক জুথির সঙ্গে কথা বলুন। তিনি আপনার সমস্যা মন দিয়ে শুনবেন এবং আপনার অবস্থার সঙ্গে মিলিয়ে ফিজিওথেরাপির পরিকল্পনা সাজাবেন।

Disclaimer: Content on this site is for informational purposes only. Treatment results may vary from person to person based on individual health conditions.

দ্রষ্টব্য: আমাদের চিকিৎসা ও পুনর্বাসন সেবাগুলো সম্পূর্ণ বৈজ্ঞানিক ও প্রমাণভিত্তিক ফিজিওথেরাপির ওপর ভিত্তি করে প্রদান করা হয়। তবে থেরাপির অগ্রগতি, ফলাফল এবং শারীরিক উন্নতির সময়সীমা রোগীর শারীরিক অবস্থা, বয়স ও ব্যক্তিগত health profile বা স্বাস্থ্যভেদে ভিন্ন হতে পারে। বিস্তারিত জানতে আমাদের [Medical Disclaimer] পেজটি পড়ুন।

আমাদের - গুগল ম্যাপ লোকেশন

Scroll to Top