ঢাকায় কোমর ব্যথায় সঠিক ফিজিওথেরাপি সেবা

ঢাকায় কোমর ব্যথার নির্ভরযোগ্য ফিজিওথেরাপি খুঁজছেন? Vision Physiotherapy Center এ দীর্ঘদিনের অভিজ্ঞতার সাথে কোমর ব্যথা, পিঠের ব্যথা, সায়াটিকা, ডিস্ক প্রোল্যাপ্স (PLID) এর জন্য আধুনিক ও বিজ্ঞানভিত্তিক ফিজিওথেরাপি সেবা দেওয়া হয়।

আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টগণ আপনার সমস্যা নিখুঁতভাবে মূল্যায়ন করে ব্যক্তিকেন্দ্রিক থেরাপি পরিকল্পনা তৈরি করেন, যা ব্যথা নিয়ন্ত্রণে এবং কোমরের পেশি শক্তিশালী করতে সহায়তা করে।

দ্রষ্টব্য: আমাদের চিকিৎসা ও পুনর্বাসন সেবাগুলো সম্পূর্ণ বৈজ্ঞানিক ও প্রমাণভিত্তিক থেরাপির ওপর ভিত্তি করে প্রদান করা হয়। তবে থেরাপির অগ্রগতি, ফলাফল এবং শারীরিক উন্নতির সময়সীমা রোগীর শারীরিক অবস্থা ও ব্যক্তিগত স্বাস্থ্যভেদে ভিন্ন হতে পারে। বিস্তারিত জানতে আমাদের [Medical Disclaimer] পেজটি পড়ুন।

ঢাকা উত্তরায় কোমর ব্যথা ও মেরুদণ্ডের ডিস্ক সমস্যার আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা

কোমর ব্যথা কেন হয়?

কোমর ব্যথার সমস্যা বর্তমান সময়ে অত্যন্ত সাধারণ। সকালে বিছানা থেকে উঠতে গিয়ে কোমরে টান লাগা, অফিসে কিছুক্ষণ বসে থাকার পর দাঁড়াতে গেলে কোমর সোজা করতে কষ্ট হওয়া, দীর্ঘ সময় গাড়িতে বসে থাকার পর তীব্র ব্যথা বা রাতে ঘুমানোর সময় অস্বস্তি এগুলো কোমর ব্যথার প্রাথমিক লক্ষণ হতে পারে।  একে ‘Lower Back Pain’ বা নিম্ন পিঠের ব্যথা বলা হয়। এটি সাধারণত মেরুদণ্ডের নিচের অংশের হাড়, ডিস্ক, লিগামেন্ট, পেশি বা স্নায়ুর সমস্যার কারণে হয়ে থাকে।

ঢাকার মতো ব্যস্ত শহরে দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করা, কম্পিউটার বা মোবাইলের সামনে অতিরিক্ত সময় কাটানো, ট্রাফিক জ্যামে বসে থাকা, ভারী ওজন তোলা এবং নিয়মিত ব্যায়াম না করার কারণে কোমর ব্যথার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। ফলে এটি শুধু প্রবীণদের নয়; বরং অফিস কর্মী, শিক্ষার্থী, গৃহিণী ও চালকসহ সব বয়সের মানুষের মধ্যেই দেখা দিচ্ছে।

কোমর ব্যথা সবার ক্ষেত্রে একরকম হয় না। কারো ক্ষেত্রে এটি হালকা টান বা ভার বোধ হতে পারে, আবার কারো ক্ষেত্রে ব্যথা এত তীব্র হয় যে দাঁড়ানো, বসা, হাঁটা বা ঘুমানো কষ্টকর হয়ে পড়ে। অনেক সময় কোমরের ব্যথা নিতম্ব বা পায়ের দিকে নেমে আসে, যাকে ‘সায়াটিকা’ (Sciatica) বলা হয়। সায়াটিকার কারণে পায়ে ঝিনঝিন করা, অবশ ভাব, দুর্বলতা বা জ্বালাপোড়া অনুভূত হতে পারে।

কোমর ব্যথার মূল কারণগুলো

পেশি বা লিগামেন্টে টান

হঠাৎ ভারী কিছু তোলা, শরীরকে অস্বাভাবিকভাবে বাঁকানো বা অতিরিক্ত পরিশ্রমের ফলে কোমরের পেশিতে টান লাগতে পারে। Clinical Guideline অনুযায়ী, অস্বস্তিকর শারীরিক অবস্থান কোমর ব্যথার প্রধান কারণগুলোর একটি।

দীর্ঘ সময় ভুল ভঙ্গিতে বসে থাকা

দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করা বা দীর্ঘক্ষণ গাড়ি চালানো কোমরের ওপর ক্রমাগত চাপ তৈরি করে, যা পরবর্তীতে দীর্ঘমেয়াদী ব্যথায় রূপ নেয়।

ডিস্ক ডিজেনারেশন বা PLID

মেরুদণ্ডের ডিস্ক ক্ষয়প্রাপ্ত হলে বা স্থানচ্যুত হলে তা কাছের স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করে, যাকে PLID বলা হয়। এর ফলে কোমরে ও পায়ে তীব্র ব্যথা অনুভূত হতে পারে।

সায়াটিকা

কোমরের ব্যথা নিতম্ব বা পায়ের দিকে নেমে আসলে তাকে সায়াটিকা বলা হয়। এটি সাধারণত স্নায়ুমূলের ওপর চাপ পড়ার কারণে হয়। গবেষণা পর্যালোচনায় দেখা গেছে, বয়স, ধূমপান, শারীরিক চাপ ও মানসিক স্ট্রেস কোমর ব্যথা এবং সায়াটিকার ঝুঁকি বাড়াতে পারে।

বয়সজনিত ক্ষয়

অতিরিক্ত ওজন মেরুদণ্ড, বিশেষ করে কোমরের ডিস্ক ও জয়েন্টের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। একাধিক গবেষণায় উচ্চ BMI এবং ব্যায়ামের অভাবকে কোমর ব্যথার ঝুঁকির সঙ্গে যুক্ত পাওয়া গেছে।

ধূমপান

ধূমপান মেরুদণ্ডের ডিস্কের ক্ষয় এবং লাম্বার ডিস্ক হার্নিয়েশনের ঝুঁকি বাড়াতে পারে। একটি সিস্টেম্যাটিক রিভিউতে দেখা গেছে, ধূমপানের সঙ্গে লাম্বার ডিস্ক হার্নিয়েশনের সম্পর্ক রয়েছে এবং এটি ডিস্কের ক্ষয়কে ত্বরান্বিত করতে পারে।

কোমর ব্যথার জন্য আমাদের ফিজিওথেরাপি সেবা

ঢাকা উত্তরায় কোমর ব্যথা ও মেরুদণ্ডের ডিস্ক সমস্যার আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা

ঢাকায় কোমর ব্যথার আধুনিক ফিজিওথেরাপি খুঁজছেন?

Vision Physiotherapy Center এ আমরা অভিজ্ঞতার সাথে কোমর ব্যথা, পিঠের ব্যথা, সায়াটিকা, ডিস্ক সমস্যা, PLID এবং মেরুদণ্ডের নিচের অংশের বিভিন্ন সমস্যার জন্য আধুনিক ও বিজ্ঞানভিত্তিক ফিজিওথেরাপি সেবা দিয়ে থাকি।

আমাদের কেন্দ্রে আধুনিক ফিজিওথেরাপি মেশিন, ম্যানুয়াল থেরাপি এবং ব্যায়ামভিত্তিক থেরাপি পদ্ধতি ব্যবহার করে রোগীর ব্যথা উপশম ও শারীরিক কার্যক্ষমতা উন্নত করার লক্ষে কাজ করা হয়।

আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট প্রথমে আপনার কোমর ব্যথার কারণ, ব্যথার ধরন, পোস্চার, চলাফেরার সমস্যা, পেশির দুর্বলতা এবং মেরুদণ্ডের অবস্থা মূল্যায়ন করেন।

এরপর আপনার শারীরিক অবস্থা, বয়স, কাজের ধরন এবং দৈনন্দিন প্রয়োজন অনুযায়ী একটি ব্যক্তিগত থেরাপি পরিকল্পনা তৈরি করা হয়।

আমাদের মূল লক্ষ্য হলো ব্যথা উপশমে সাহায্য করা, কোমরের পেশি শক্তিশালী করা, ভুল পোশ্চার ঠিক করা, কোমরের নমনীয়তা বাড়ানো এবং চলাচলের সক্ষমতা উন্নত করা।

আমাদের ফিজিওথেরাপি সেবা নিয়ে রোগীদের মতামত

কেন আমাদের কাছ থেকে কোমর ব্যথার ফিজিওথেরাপি সেবা নেবেন?

কোমর ব্যথার ফিজিওথেরাপিতে শুধু মেশিন ব্যবহার করাই নয়, রোগীর সমস্যা বুঝে সঠিক থেরাপি ও যত্ন দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

অনেক বছরের অভিজ্ঞতা

দীর্ঘ দিনের অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন ধরনের কোমর ব্যথা ও PLID এর সমস্যায় রোগীদের যত্ন দিয়ে আসছি।

প্রতিটি রোগীর জন্য আলাদা পরিকল্পনা

সবার সমস্যা এক নয়। তাই আপনার শারীরিক অবস্থা বুঝে প্রয়োজন অনুযায়ী ফিজিওথেরাপি ও ব্যায়ামের পরিকল্পনা করা হয়।

আধুনিক ফিজিওথেরাপি মেশিন

প্রয়োজন অনুযায়ী আধুনিক ফিজিওথেরাপি মেশিন ও উন্নত পদ্ধতি ব্যবহার করা হয়।

অভিজ্ঞ থেরাপিস্টের যত্ন

থেরাপির প্রতিটি ধাপে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট আপনার সমস্যা ও অগ্রগতি গুরুত্ব দিয়ে দেখেন।

আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট

BPT (DU), MDMR, Fellow (SST)

BPA Reg No: 1029

সিনিয়র কনসালটেন্ট

Sabuj Sarkar (PT)

সবুজ সরকার (PT)

BPT (SCMST – DU)

BPA Reg No: 2035

ক্লিনিকাল ফিজিওথেরাপিস্ট

Jhuma Akter (PT)

ঝুমা আক্তার (PT)

BPT (GB), Expert in Pain Management

BPA Reg No: 2034

ক্লিনিকাল ফিজিওথেরাপিস্ট

Subrata Das (PT)

সুব্রত দাস (PT)

BPT (DU), Expert in Pain Management

BPA Reg No: GM - 1874

ক্লিনিকাল ফিজিওথেরাপিস্ট

আমাদের - গুগল ম্যাপ লোকেশন

আমাদের অন্যান্য সেবা সমূহ

পিএলআইডি-জনিত কোমর ও পায়ের ব্যথা নিয়ন্ত্রণে উপযুক্ত ফিজিওথেরাপি নিন।

হাঁটুর ব্যথা কমাতে ও হাঁটাচলার সক্ষমতা বাড়াতে ফিজিওথেরাপি নিন।

ঘাড় ব্যথা

ঘাড় ব্যথা

ঘাড়ের ব্যথা ও শক্তভাব কমাতে উপযুক্ত থেরাপি ও ব্যায়ামের সহায়তা নিন।

কাঁধের ব্যথা কমাতে ও হাতের নড়াচড়া উন্নত করতে ফিজিওথেরাপি নিন।

স্ট্রোক পরবর্তী পুনর্বাসন

স্ট্রোকের পর চলাফেরা ও দৈনন্দিন কাজের সক্ষমতা বাড়াতে পুনর্বাসনসেবা নিন।

হাঁটু ব্যথার ফিজিওথেরাপি

স্পোর্টস ইনজুরি

খেলাধুলায় আঘাতের পর সুস্থ হয়ে নিরাপদে মাঠে ফিরতে পুনর্বাসনসেবা নিন।

অপারেশনের পর পুনর্বাসন

অস্ত্রোপচারের পর চলাফেরার সক্ষমতা ফিরে পেতে পুনর্বাসনসেবা নিন।

Scroll to Top