হাঁটু কিভাবে গঠন করা হয় ?
হাঁটু ব্যথা হলে করণীয় কি জানার আগে আমাদের বুঝতে হবে, হাঁটু হলো শরীরের সবচেয়ে বড় জয়েন্ট, যা মূলত ফিমার (উরুর হাড়), টিবিয়া (শিনবোন) এবং প্যাটেলা (হাঁটুর ক্যাপ)- এই তিনটি প্রধান হাড়ের সংযোগস্থলে গঠিত। এটি হাড়, লিগামেন্ট, তরুণাস্থি (কার্টিলেজ) এবং টেন্ডনের সমন্বয়ে তৈরি, যার মধ্যে চারটি প্রধান লিগামেন্ট শক্তিশালী দড়ির মতো কাজ করে হাড়গুলোকে পরস্পরের সাথে যুক্ত রাখে এবং হাঁটুকে নির্দিষ্ট স্থানে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে। এই ছোট পোস্টে আমরা হাঁটু ব্যথা হলে করণীয় কি তা নিয়ে আলোচনা করবো।
হাঁটু ব্যথা হলে করণীয়
অনেক অবস্থা এবং আঘাত আপনার হাঁটু ব্যথার কারন হতে পারে। হাঁটু ব্যথার সাধারন কারন গুলোর মধ্যে আছে বাত, আঘাত।এছাড়া যে কারনে হাঁটুর ব্যথা হয়। অনেক সময় হাঁটু ব্যথা একটু যত্ন বা হাঁটু ব্যথায় ঘরোয়া চিকিৎসা নিলে সেরে যায়। আপনার হাঁটু ব্যথা হলে করনীয় গুলো জেনে নিতে পারেন।
- সারাদিন খুব বেশি বিশ্রাম করবেন না। অত্যধিক বিশ্রাম আপনার পেশীকে দুর্বল করে দিতে পারে, যার ফলে হাঁটুর ব্যথা হতে পারে। আপনার হাঁটুর জন্য নিরাপদ একটি ব্যায়াম অনুশীলন করুন। নিয়মিত ব্যায়াম করলে পেশী বা জয়েন্টগুলো শক্তিশালী হয়। তাছাড়া ফিজিওথেরাপিস্টের সাথে কথা বলে আপনার জন্য যে ব্যায়ামগুলো উপকারী হবে সেগুলো করতে পারেন।
- আপনার হাঁটুকে কিছুটা বিশ্রাম দিন, ফোলা কমাতে বরফ লাগান, একটি সংকুচিত ব্যান্ডেজ পরুন এবং আপনার হাঁটু বসা বা ঘুমানোর সময় উঁচুতে রাখুন।
- অনেক বেশি ওজন হাঁটু ব্যথার কারন হতে পারে। কারন ওজন বেশি হলে হাটুতে চাপ পড়ে। আপনার ওজন কমলে আপনার হাঁটুতে চাপ কম পড়বে।
- হাটুঁতে বেশি ব্যথা হলে বা চাপ দিতে সমস্যা হলে একটি ক্রাচ ব্যবহার করতে পারেন এর ফলে হাঁটু স্থিতিশীল থাকবে এবং হাঁটুর উপর চাপ কম হওয়ার ফলে ব্যথা কম হবে।
- আকুপাংচার যার মধ্যে শরীরের নির্দিষ্ট পয়েন্টে সূক্ষ্ম সূঁচ ঢোকানো হয়, অনেক ধরনের ব্যথা উপশম করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং হাঁটুর ব্যথায় সাহায্য করতে পারে।
- হাঁটুতে আঘাতের পর হিটিং প্যাড বা গরম পানির ব্যাগ ব্যবহার করতে পারেন। দিনে তিন বা চার বার ১৫ থেকে ২০ মিনিটের জন্য দিতে পারেন।
- আপনার পায়ে সহনশীল এমন হিল দেওয়া জুতা ব্যবহার করুন ফলে হাটুঁতে চাপ কম পড়বে। বেশি হিল ব্যবহার করলে আপনার হাঁটুতে চাপ পরতে পারে।
- গরম জলে স্নান করতে পারেন ফলে শরীর ঝরঝরা হয় এবং হাঁটু ব্যথায় পাওয়া যায় আরাম।
কখন ফিজিওথেরাপিস্ট দেখাবেন?
হাঁটুর ব্যথা সাধারণত ঘরোয়া থেরাপিতে বা স্ব-সহায়ক ব্যবস্থা ব্যবহার করলে সেরে যায়, পরবর্তীতে ব্যথা চলে যায়। তবে অনেক সময় গুরুত্বর ব্যথা হলে আপনি প্রথমে একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিবেন। আপনি কখন বুঝবেন আপনার ব্যথা গুরুত্বর? যদি নিচের লক্ষন বা উপর্সগ আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের কাছে যান।
– হাঁটুতে তীব্র ব্যথা অনুভব করলে।
– হাঁটু ফুলে গেলে।
– হাঁটু একস্থান থেকে অন্যস্থানে সরাতে না পারলে।
– ব্যথা কয়েক সপ্তাহ পাড় হয়ে গেলে।
– হাঁটুতে ভর বা ওজন না রাখতে পারলে।
পরিচালনায়ঃ
সাইফুল ইসলাম, পিটি
বিপিটি ( ঢাবি ) , এমপিটি ( অর্থোপেডিকস ) – এন.আই.পি.এস , ইন্ডিয়া
পিজি.সি. ইন আকুপাংচার , ইন্ডিয়া
স্পেশাল ট্রেইন্ড ইন ওজন থেরাপি , ইউ.এস.এ এবং ওজোন ফোরাম , ইন্ডিয়া ।
ফিজিওথেরাপি কনসালট্যান্ট , ভিশন ফিজিওথেরাপি সেন্টার ।