ভিশন ফিজিওথেরাপি সেন্টার একটি পেশাদার ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা কেন্দ্র, যেখানে শারীরিক অসুবিধা, ব্যথা এবং চলাফেরার সক্ষমতা পুনরুদ্ধারে সহায়তা করা হয়। আমাদের অভিজ্ঞ থেরাপিস্ট দল, আধুনিক থেরাপিউটিক পদ্ধতি এবং প্রমাণভিত্তিক চিকিৎসার মাধ্যমে প্রতিটি মানুষের জন্য সবচেয়ে উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হয়।
আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের শারীরিক অবস্থা, ব্যথার কারণ এবং পুনর্বাসনের প্রয়োজন ভিন্ন। তাই ভিশন ফিজিওথেরাপি সেন্টারে কোনো একক পদ্ধতিতে সবার চিকিৎসা করা হয় না। প্রতিটি মানুষের সমস্যা নিখুঁতভাবে মূল্যায়ন করে সুনির্দিষ্ট ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করা হয়, যা প্রদান করে নিরাপদ পুনর্বাসন ও সক্রিয় জীবনে ফিরে আসার সঠিক পথ নির্দেশনা।
বছরের অভিজ্ঞতা
গুগল পজিটিভ রিভিউ
সুস্থ পেশেন্ট
ফেসবুক ফলোয়ারঃ
ভিশন ফিজিওথেরাপি সেন্টার: পেশাদারিত্ব ও আধুনিক পুনর্বাসন সেবা
ভিশন ফিজিওথেরাপি সেন্টারে আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা প্রদান নয়, বরং প্রতিটি মানুষের আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনতে সাহায্য করা। সঠিক ও বিজ্ঞানসম্মত থেরাপিউটিক গাইডলাইনের মাধ্যমে যেন সকলে আবার স্বাভাবিক ও সক্রিয় জীবনে ফিরতে পারেন এটাই আমাদের কাজের অনুপ্রেরণা।
যত্ন, আস্থা, পেশাদারিত্ব এবং নৈতিকতার সাথে আমরা মানসম্মত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আপনার বা আপনার স্বজনদের কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, স্ট্রোক-পরবর্তী যত্ন কিংবা অস্ত্রোপচার-পরবর্তী পুনর্বাসনের প্রয়োজন হলে ভিশন ফিজিওথেরাপি সেন্টার আছে আপনার পাশে।
অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট, আধুনিক প্রযুক্তি এবং সেবাগ্রাহক-বান্ধব পরিবেশের সমন্বয়ে ভিশন ফিজিওথেরাপি সেন্টার দীর্ঘদিন ধরে মানসম্মত পুনর্বাসন সেবা প্রদান করে আসছে। প্রতিটি মানুষের শারীরিক অবস্থা অনুযায়ী আমাদের সুনির্দিষ্ট ও পৃথক চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হয়।
কোমর, ঘাড় ও হাঁটুর ব্যথা, স্ট্রোক-পরবর্তী শারীরিক যত্ন কিংবা অস্ত্রোপচার-পরবর্তী পুনর্বাসনে সঠিক ব্যায়াম ও আধুনিক থেরাপির মাধ্যমে আমরা দৈনন্দিন কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে থাকি।
ভিশন ফিজিওথেরাপি সেন্টার — সেবায় পেশাদারিত্ব, পুনর্গঠনে আস্থা।
কোমর ব্যথা কমাতে ও স্বাভাবিক চলাফেরা উন্নত করতে ফিজিওথেরাপি সেবা নিন।
পিএলআইডি-জনিত কোমর ও পায়ের ব্যথা নিয়ন্ত্রণে উপযুক্ত ফিজিওথেরাপি নিন।
হাঁটুর ব্যথা কমাতে ও হাঁটাচলার সক্ষমতা বাড়াতে ফিজিওথেরাপি নিন।
ঘাড়ের ব্যথা ও শক্তভাব কমাতে উপযুক্ত থেরাপি ও ব্যায়ামের সহায়তা নিন।
কাঁধের ব্যথা কমাতে ও হাতের নড়াচড়া উন্নত করতে ফিজিওথেরাপি নিন।
স্ট্রোকের পর চলাফেরা ও দৈনন্দিন কাজের সক্ষমতা বাড়াতে পুনর্বাসনসেবা নিন।
খেলাধুলায় আঘাতের পর সুস্থ হয়ে নিরাপদে মাঠে ফিরতে পুনর্বাসনসেবা নিন।
অস্ত্রোপচারের পর চলাফেরার সক্ষমতা ফিরে পেতে পুনর্বাসনসেবা নিন।
আরটিএমএস একটি নন-ইনভেসিভ থেরাপিউটিক পদ্ধতি, যা উপযুক্ত রোগী নির্বাচনের পর স্ট্রোক-পরবর্তী পুনর্বাসন পরিকল্পনার সহায়ক অংশ হিসেবে ব্যবহার করা হয়।
আকুপাংচার একটি কার্যকর থেরাপি পদ্ধতি, যা ব্যথা কমাতে, পেশির টান ও অস্বস্তি উপশম করতে এবং শরীরের স্বাভাবিক সুস্থতা ফিরিয়ে আনতে সহায়তা করে।
শকওয়েভ থেরাপি হলো একটি আধুনিক নন-ইনভেসিভ চিকিৎসা পদ্ধতি, যা ব্যথা কমাতে, টিস্যুর পুনরুদ্ধারকে সহায়তা করতে এবং দীর্ঘস্থায়ী পেশি ও টেন্ডনের সমস্যায় ব্যবহৃত হয়।
ক্রায়োথেরাপিতে নিয়ন্ত্রিত ঠান্ডা প্রয়োগ করা হয়। উপযুক্ত ক্ষেত্রে এটি ব্যথা, ফোলা ও অস্বস্তি কমানো এবং আঘাত-পরবর্তী পুনর্বাসনে সহায়ক।
এমএসকে আল্ট্রাসাউন্ড হলো পেশি, টেন্ডন ও লিগামেন্টের সমস্যা নির্ণয়ে সহায়ক একটি আধুনিক ও নিরাপদ ইমেজিং পদ্ধতি।
পিইএমএফ থেরাপি একটি নন-ইনভেসিভ পদ্ধতি, যা রোগীর অবস্থা মূল্যায়নের পর প্রয়োজন হলে ব্যথা ব্যবস্থাপনা ও পুনর্বাসন পরিকল্পনার সহায়ক অংশ হিসেবে ব্যবহার করা হয়।
ঢাকার উত্তরা ও বনানীতে অবস্থিত ভিশন ফিজিওথেরাপি সেন্টার কোমর ব্যথা, জয়েন্টের সমস্যা, PLID ও সায়াটিকার প্রমাণভিত্তিক চিকিৎসা দিয়ে থাকে। অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে আপনাকে সুস্থ ও কার্যক্ষম জীবনে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।