ব্যথা কমিয়ে স্বাভাবিক জীবনে ফিরুন নিন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের ফিজিওথেরাপি সেবা
কোমর, হাঁটু, ঘাড় ও কাঁধের ব্যথা, PLID, স্পোর্টস ইনজুরি, স্ট্রোক পরবর্তী দুর্বলতা এবং চলাফেরার বিভিন্ন সমস্যায় নিন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা ও রিহ্যাবিলিটেশন কেয়ার। আপনার সমস্যার সঠিক মূল্যায়নের মাধ্যমে তৈরি করা হয় আপনার সমস্যার জন্য ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা, যেখানে প্রয়োজন অনুযায়ী আধুনিক ফিজিওথেরাপি প্রযুক্তি, থেরাপি ও ব্যায়ামের সমন্বয়ে আপনাকে ব্যথা নিয়ন্ত্রণ, চলাফেরার সক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করা হয়।
- অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা
- আপনার সমস্যার জন্য ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা
- আধুনিক ফিজিওথেরাপি প্রযুক্তি ও চিকিৎসা সরঞ্জাম
- কোমর, হাঁটু, ঘাড় ও কাঁধের ব্যথার চিকিৎসা
- পিএলআইডি, স্পোর্টস ইনজুরি ও স্ট্রোক পুনর্বাসন
- 1 t0 1 ব্যক্তিগত যত্ন ও নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ
১৫০০+
রোগীকে সেবা প্রদান
আমাদের পেশেন্ট রিভিউ
আমাদের চিকিৎসা নিয়ে রোগীদের মতামত।
আমরা যেসব সমস্যায় সহায়তা করি
আমাদের ফিজিওথেরাপি সমূহ
আকুপাংচার
আকুপাংচার একটি কার্যকর থেরাপি পদ্ধতি, যা ব্যথা কমাতে, পেশির টান ও অস্বস্তি উপশম করতে এবং শরীরের স্বাভাবিক সুস্থতা ফিরিয়ে আনতে সহায়তা করে।
এম.এস.কে. আল্ট্রাসাউন্ড
এমএসকে আল্ট্রাসাউন্ড হলো পেশি, টেন্ডন ও লিগামেন্টের সমস্যা নির্ণয়ে সহায়ক একটি আধুনিক ও নিরাপদ ইমেজিং পদ্ধতি।
ক্রায়ো থেরাপি
ক্রায়োথেরাপিতে নিয়ন্ত্রিত ঠান্ডা প্রয়োগ করা হয়। উপযুক্ত ক্ষেত্রে এটি ব্যথা, ফোলা ও অস্বস্তি কমানো এবং আঘাত-পরবর্তী পুনর্বাসনে সহায়ক হতে পারে।
শকওয়েভ থেরাপি
শকওয়েভ থেরাপি হলো একটি আধুনিক নন-ইনভেসিভ চিকিৎসা পদ্ধতি, যা ব্যথা কমাতে, টিস্যুর পুনরুদ্ধারকে সহায়তা করতে এবং দীর্ঘস্থায়ী পেশি ও টেন্ডনের সমস্যায় ব্যবহৃত হয়।
পি.ই.এম.এফ. থেরাপি
পিইএমএফ থেরাপি একটি নন-ইনভেসিভ পদ্ধতি, যা রোগীর অবস্থা মূল্যায়নের পর প্রয়োজন হলে ব্যথা ব্যবস্থাপনা ও পুনর্বাসন পরিকল্পনার সহায়ক অংশ হিসেবে ব্যবহার করা হতে পারে।
আর.টি.এম.এস
আরটিএমএস একটি নন-ইনভেসিভ থেরাপিউটিক পদ্ধতি, যা উপযুক্ত রোগী নির্বাচনের পর স্ট্রোক-পরবর্তী পুনর্বাসন পরিকল্পনার সহায়ক অংশ হিসেবে ব্যবহার করা হতে পারে।
আমাদের চিকিৎসার ধাপ
আগে আপনার কথা শুনি
আপনার ব্যথা ও সমস্যার কথা মন দিয়ে শুনি।
প্রয়োজনীয় পরীক্ষা করি
কোমর, পায়ের শক্তি ও নড়াচড়া ভালোভাবে পরীক্ষা করি।
আপনার জন্য চিকিৎসা পরিকল্পনা করি
আপনার সমস্যার ধরন অনুযায়ী আলাদা চিকিৎসা ও ব্যায়ামের পরিকল্পনা করি।
যত্ন নিয়ে চিকিৎসা দিই
ব্যথা কমাতে এবং নড়াচড়া সহজ করতে প্রয়োজনীয় ফিজিওথেরাপি ও ব্যায়াম দিই।
সুস্থতার পথে পাশে থাকি
আপনার উন্নতি নিয়মিত দেখি এবং স্বাভাবিক জীবনে ফিরতে ধাপে ধাপে সাহায্য করি।
কেন আমাদের কাছ থেকে ফিজিওথেরাপি সেবা নেবেন?
অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে সঠিক মূল্যায়ন, ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা, আধুনিক থেরাপি এবং ১:১ ব্যক্তিগত যত্ন—সবকিছু একসাথে পেতে ভিশন ফিজিওথেরাপি সেন্টার বেছে নিন। আপনার সমস্যার ধরন অনুযায়ী পরিকল্পিত চিকিৎসা ও নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণের মাধ্যমে স্বাভাবিক চলাফেরায় ফিরে আসতে আমরা পাশে থাকি।
১৪+ বছরের অভিজ্ঞতা
দীর্ঘ ১৪ বছরের অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন ধরনের কোমর ব্যথা ও PLID-এর সমস্যায় রোগীদের যত্ন দিয়ে আসছি।
প্রতিটি রোগীর জন্য আলাদা পরিকল্পনা
সবার সমস্যা এক নয়। তাই আপনার শারীরিক অবস্থা বুঝে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও ব্যায়ামের পরিকল্পনা করা হয়।
আধুনিক ফিজিওথেরাপি মেশিন
চিকিৎসার প্রয়োজন অনুযায়ী আধুনিক ফিজিওথেরাপি মেশিন ও উন্নত চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়।
অভিজ্ঞ থেরাপিস্টের যত্ন
চিকিৎসার প্রতিটি ধাপে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট আপনার সমস্যা ও অগ্রগতি গুরুত্ব দিয়ে দেখেন।
রোগীর আরাম ও নিরাপত্তাকে গুরুত্ব
আপনার স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ধাপে ধাপে চিকিৎসা দেওয়া হয়।
শুধু ফিজিওথেরাপি নয়—আপনার সুস্থতার জন্য পরিকল্পিত যত্ন
প্রতিটি রোগীর ব্যথা, শারীরিক অবস্থা ও সমস্যার কারণ এক নয়। তাই সবার জন্য একই ধরনের চিকিৎসা কার্যকর নাও হতে পারে। ভিশন ফিজিওথেরাপি সেন্টারে আপনার সমস্যাকে গুরুত্ব দিয়ে প্রথমে শারীরিক অবস্থা ও চলাফেরার সমস্যা মূল্যায়ন করা হয়। এরপর আপনার প্রয়োজন অনুযায়ী একটি ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হয়।
চিকিৎসার সময় প্রয়োজন অনুযায়ী ফিজিওথেরাপি, থেরাপি ও নির্দিষ্ট ব্যায়ামের সমন্বয় করা হয়। আপনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। আমাদের লক্ষ্য শুধু সাময়িকভাবে ব্যথা কমানো নয়—আপনার চলাফেরা, শক্তি, ভারসাম্য ও দৈনন্দিন কাজের সক্ষমতা উন্নত করতে ধাপে ধাপে সহায়তা করা।
ডাঃ আরাফাত হোসেন
BPT (GB) Expert in Pain, Paralysis
সিনিয়র ফিজিওথেরাপিস্ট
ডাঃ সবুজ সরকার
BPT (SCMST – DU)
ক্লিনিকাল ফিজিওথেরাপিস্ট
ডাঃ ফারজানা হক জুথি
BPT (GB), Expert in Pain
সিনিয়র ফিজিওথেরাপিস্ট
ডাঃ জসিম উদ্দিন
BPT (IHT-DU)
ক্লিনিকাল ফিজিওথেরাপিস্ট
ডাঃ সুব্রত দাস
BPT(DU), Expert in Pain
ক্লিনিকাল ফিজিওথেরাপিস্ট
ডাঃ ঝুমা আক্তার
BPT (GB) Expert in Pain
ক্লিনিকাল ফিজিওথেরাপিস্ট
আর কষ্ট সহ্য না করে আজই সঠিক চিকিৎসা শুরু করুন
কোমর, হাঁটু, ঘাড় বা কাঁধের ব্যথা, পি.এল.আই.ডি., স্পোর্টস ইনজুরি কিংবা স্ট্রোক পরবর্তী সমস্যায় ব্যথাকে অবহেলা করে দিনের পর দিন কষ্ট পাওয়ার প্রয়োজন নেই। সঠিক মূল্যায়ন, ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা এবং অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের যত্নে আপনার সুস্থতার পথে আজই প্রথম পদক্ষেপ নিন।
আপনার সমস্যার ধরন বুঝে প্রয়োজনীয় ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা দেওয়া হয়, যাতে আপনি ধীরে ধীরে আরও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে এবং দৈনন্দিন জীবনে ফিরতে পারেন।
আজই যোগাযোগ করুন এবং আপনার সমস্যার জন্য উপযুক্ত ফিজিওথেরাপি সেবা সম্পর্কে পরামর্শ নিন।
- অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা
- আপনার সমস্যা অনুযায়ী নির্দিষ্ট চিকিৎসা পরিকল্পনা
- সহজ অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রক্রিয়া
অ্যাপয়েন্টমেন্টের জন্য ফরমটি ফিলাপ করুন
আমাদের - গুগল ম্যাপ লোকেশন
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
ফিজিওথেরাপি নিতে কি আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে?
হ্যাঁ, আগে অ্যাপয়েন্টমেন্ট করলে আপনার জন্য উপযুক্ত সময় নিশ্চিত করা সহজ হয়। ফোন করে আপনার সমস্যা জানিয়ে সরাসরি সিরিয়াল নিতে পারেন।
কোন কোন সমস্যার জন্য ফিজিওথেরাপি সেবা নেওয়া যায়?
কোমর ব্যথা, পি.এল.আই.ডি., হাঁটু ব্যথা, ফ্রোজেন শোল্ডার, স্পোর্টস ইনজুরি, অপারেশনের পর পুনর্বাসন এবং স্ট্রোক পরবর্তী পুনর্বাসনের জন্য ফিজিওথেরাপি সেবা নেওয়া যায়।
সবার জন্য কি একই ধরনের ফিজিওথেরাপি দেওয়া হয়?
না। প্রতিটি রোগীর সমস্যা ও শারীরিক অবস্থা আলাদা। তাই প্রয়োজন অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হয়।
কোমর ব্যথা বা পি.এল.আই.ডি.-তে ফিজিওথেরাপি কি উপকারী?
অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপি ব্যথা নিয়ন্ত্রণ, চলাফেরার সক্ষমতা ও দৈনন্দিন কার্যক্রম উন্নত করতে সহায়তা করতে পারে। আপনার সমস্যার ধরন অনুযায়ী কোন চিকিৎসা উপযুক্ত, তা মূল্যায়নের পর নির্ধারণ করা হয়।
হাঁটু ব্যথা কি অপারেশন ছাড়াই সারে?
বেশিরভাগ ক্ষেত্রে সব রোগীর অপারেশনের প্রয়োজন হয় না। সঠিক অ্যাসেসমেন্টের পর ফিজিওথেরাপি ও নির্দিষ্ট ব্যায়ামের মাধ্যমে অনেক ক্ষেত্রে উপসর্গ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
স্ট্রোকের পর হাঁটা বা হাত-পায়ের দুর্বলতার জন্য ফিজিওথেরাপি নেওয়া যায়?
হ্যাঁ। রোগীর অবস্থা অনুযায়ী হাঁটা, ভারসাম্য, হাত-পায়ের movement এবং দৈনন্দিন কাজের সক্ষমতা উন্নত করার জন্য পুনর্বাসন কার্যক্রম করা যেতে পারে।
Opening Hours
Monday
9:00 AM – 9:00 PM
Tuesday
9:00 AM – 9:00 PM
Wednesday
9:00 AM – 9:00 PM
Thursday
9:00 AM – 9:00 PM
Friday
9:00 AM – 9:00 PM
Saturday
9:00 AM – 9:00 PM
Sunday
9:00 AM – 9:00 PM